শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে "বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

#
news image

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

১৭ এপ্রিল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে কলাপাড়া উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান মহিব (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস. এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির ও সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৭৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে মোবাইল ট্যাব বিতরন করা হয়।

এছাড়া কলাপাড়া উপজেলা পরিষদের নতুন ভবন উদ্ধোধন ও উপজেলার ৩২ জন ত্যাগী কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মো. মহিব্বুর রহমান’র ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

এস কে রঞ্জন, কলাপাড়া

১৭ এপ্রিল, ২০২৩,  10:23 PM