সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর)
১৭ এপ্রিল, ২০২৩, 3:11 PM

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
সোমবার সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন-বিএল এফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম মানিক, অবসরপ্রাপ্ত প্রভাষক রমেশ চন্দ্র সূত্রধর, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা , মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম জহুরা লতিফ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম।