শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

টাঙ্গাইলের মধুপুরে ভাগ্নের হাতে মামা খুন

#
news image

টাঙ্গাইলের মধুপুরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা আব্দুল জলিল মন্ডল (৪২) খুন হয়েছেন। কেরাম   খেলা নিয়ে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। শনিবর (১৫ এপ্রিল) ইফতারের আগমুহুর্তে মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিনদারা বাজারে।

স্থানীয় বাসিন্দারা জানান, শোলাকুড়ি ইউনিয়নের গিলগাইছা বাজারে কেরাম খেলার সময় শিহাব উদ্দিন ও নোমান মিয়ার সাথে তাদের মামা আব্দুল জলিল মন্ডলের বিরোধ বাধে।এই ঘটনার জের ধরে হাতাহাতি থেকে মারামারিতে পরিণত হয়। এ সময় ভাগ্নে পক্ষের লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন । বিষয়টি আপোস মীমাংসার জন্য আলোচনা চলমান। 

তারা আরো জানায়, শনিবার ইফতারের পূর্বমুহুর্তে আব্দুল জলিল মন্ডল হরিনদারা বাজারে মোটরসাইকেলে পেট্রল তুলছিলেন।এ সময় তার দুই ভাগ্নে শিহাব ও নোমান অতর্কিতভাবে আব্দুল জলিল মন্ডলের উপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে আব্দুল জলিল মন্ডল তাৎক্ষণাত মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মোহাম্মদ মানাজহারুল আমিন জানান, আব্দুল জলিল মন্ডল খুন হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল)

১৭ এপ্রিল, ২০২৩,  3:00 PM