শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রূপগঞ্জে স্কুল ছাত্র হত্যাকান্ডের ঘটনায় মামলা

#
news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের এবারের এসএসসি পরিক্ষার্থী  মেহেদী হাসান সজিব (১৭) হত্যা কান্ডের ঘটনায় গতকাল ১৬
এপ্রিল রবিবার রূপগঞ্জ থানায় মামলা রূজু করা হয়েছে। নিহত সজিবের পিতা শফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ভুলতা স্কুল এন্ড
কলেজের এসএসসি পরিক্ষার্থী ও  নিহত সজিবের সহপাঠী শামীম (১৮), শাকিব (১৮), টুটুল (১৮), সজিব (১৮),আবু বক্কর (১৯) ও রাহিমকে (১৮) এজাহার নামীয় ও অজ্ঞাত আরোস৩/৪ জনকে আসামী করা হয়েছে। তাদের বাড়ি ভুলতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল বেলা সাড়ে এগারোটায় মেহেদী হাসান সজিব বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার প্রবেশপত্র সগ্রহ করতে স্কুলে আসে।

এসময় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে তার ওই সহপাঠীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সজিবকে ডেকে নিয়ে যায়। পরে বিদ্যালয়ের গেটের বাইরে খোলা মাঠে তাকে কুপিয়ে হত্যা করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, স্কুল ছাত্র সজিব হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

উপজেলা সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২৩,  8:05 PM