শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

অনুরাগের হাত ধরে কান চলচ্চিত্র উৎসবে সানি লিওনি

#
news image

বলিউডের সেরা নির্মাতাদের একজন বিবেচনা করা হয় অনুরাগ কাশ্যপকে। যিনি ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’র মতো সিনেমা ও ‘স্যাক্রেড গেমস’র মতো ওয়েব সিরিজ বানিয়েছেন। তার সঙ্গে কাজের জন্য রীতিমতো মুখিয়ে থাকেন তারকা শিল্পীরা। তবে কাশ্যপ তার গল্পের চাহিদামাফিক শিল্পী খুঁজে নেন। তাই নতুন ছবি ‘কেনেডি’র জন্য বেছে নিলেন সানি লিওনিকে।

যাকে কেবল ‘শরীরী আবেদনের পুতুল’ হিসেবে উপস্থাপন করা হয়, সেই সানিকেই নিজের ছবির কেন্দ্রীয় চরিত্র বানালেন কাশ্যপ। আরও চমকপ্রদ ব্যাপার হলো, এই ছবিটি ডাক পেয়েছে মর্যাদাপূর্ণ ‘কান উৎসব’-এ। আগামী ১৬ মে ফ্রান্সের কান শহরে শুরু হবে এই চলচ্চিত্র আসর। চলবে ২৭ মে পর্যন্ত। উৎসবের ‘মিডনাইট স্ক্রিনিং’ বিভাগে প্রদর্শিত হবে ‘কেনেডি’ ছবিটি।

উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ গত বৃহস্পতিবার সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেছেন। যেখানে ‘কেনেডি’সহ বিভিন্ন বিভাগে স্থান পেয়েছে মোট ৫২টি সিনেমা। এরপরই ছবিটির ফার্স্টলুক সামনে আনলেন কাশ্যপ। দুটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। একটিতে অভিনেতা রাহুল ভাট, আরেকটিতে অভিনেত্রী সানি লিওনি। অর্থাৎ এই দুজনই ছবিটির মুখ্য শিল্পী।কান-বার্তা প্রকাশ্যে আসার পর সানিকে দেখা গেছে মুম্বাই বিমানবন্দরে, স্বামী ড্যানিয়েল ওয়েভারের সঙ্গে।

এ সময় পাপারাজ্জিরা তাকে অভিনন্দন জানান। বিপরীতে সানি বলেন, ‘ধন্যবাদ আপনাদের। আমি খুবই উচ্ছ্বসিত।’ পাশ থেকে ড্যানিয়েল বলে ওঠেন, ‘আমি তাকে নিয়ে অনেক গর্বিত।’ প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের কান উৎসবের ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ বিভাগে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ প্রদর্শিত হয়েছিল। সূত্র: ইন্ডিয়া টুডে।

নাগরিক বিনোদন ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৩,  8:44 AM