শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নেত্রকোণার খালিয়াজুরীতে ৩৫৪ বস্তা সরকারি চাল জব্দ

#
news image

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা খাদ্য গুদাম থেকে অবৈধভাবে বিক্রয় হওয়া প্রায় সাড়ে ১৭ টন (৩৫৪ বস্তা) চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) রাতে পৌনে ১১টার দিকে খালিয়াজুরী উপজেলার রসূলপুর ঘাটে চালগুলো জব্দ করা হয়। পরে এ ঘটনায় লুৎফুর মিয়া নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তবে এ ঘটনায় শনিবার (১৫ এপ্রিল) দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।

লুৎফুর মিয়া নেত্রকোণা সদরের চল্লিশা এলাকার ফজর উদ্দিনের ছেলে।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার খালিয়াজুরী উপজেলা খাদ্য গুদাম থেকে ১৭ টন ৫শ ৫৪ কেজি সরকারি চাল শুক্রবার রাতে বের করে ওই উপজেলার রসূলপুর ধনু নদের ঘাটে নেওয়া হয়। বিষয়টির স্থানীয়দের সন্দেহ হলে প্রশাসনকে জানানো হয়।

পরে খবর পেয়ে খালিয়াজুরীর সহকারী কমিশনার (ভূমি) সামিন সারোয়ার রসূলপুর ঘাটে গিয়ে চালগুলো জব্দ করেন। এ বিষয়ে তিনি বলেন, সরকারি গুদামের চাল ক্রয় বিক্রয়ের অনুমতি না থাকায় তা জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা খাদ্য কর্মকর্তা রুবাইদুর রানা বলেন, চালগুলো টিআর কাবিখার। এগুলো উপজেলা চেয়ারম্যান নিচ্ছিলেন। শুক্রবার বিকেলে এগুলো বের করা হয়েছে। নির্ধারিত ডিওর মাধ্যমে চালগুলো বের হয়েছে। তারা বের করে কি করবে আমরা তা জানি না।

জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বানি জব্বার বলেন, এই চালের ব্যাপারে আমি কিছুই জানি না। তবে শুনেছি এগুলো কাবিখা প্রকল্পের চাল। প্রকল্পের সভাপতিরা তুলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিল।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বলেন, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) রুয়েল সাংমা বলেন, চালগুলো জব্দ করা হয়েছে। আর এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

এ ঘটনায় কোনো মামলা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিধি মোতাবেক বিষয়টি সমাধান করা হবে

মেহেদী হাসান, নেত্রকোনা

১৫ এপ্রিল, ২০২৩,  10:47 PM