শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

নবাবপুরে আগুনে পুড়ল ২০টি গুদাম

#
news image

পুরান ঢাকার নবাবপুর রোডে আগুনে পুড়েছে ২০টির মতো গুদাম।

শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, প্রায় প্রায় ২০টি গুদাম আগুনে পুড়ে গেছে।

মানিক নামে স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, সুরিটোলা প্রাইমারি স্কুলের পূর্ব পাশে গলির ভেতরে আগুন লাগে।

তিনি জানান, সেখানে আগুন লাগে, সেখানে দুই থেকে আড়াইশ টিনশেডের ছোট ছোট গুদাম, ওয়ার্শকপ ও ডিসেন্ট বেকারির গুদাম রয়েছে। জায়গাটি টিনশেড ঘর হলেও ‘আইয়ুব ভবন’ নামে পরিচিত।

রাত ১০টার পরপরই সেখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট তা নেভাতে গিয়েছিল।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে টিনশেডে আগুন লাগার খবর আসে রাত ১০টা ৮ মিনিটে। ১২ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি পৌঁছায়। পরে আরও ১৩টি ইউনিট যায় সেখানে।

রাত পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল আলম দোলন সংবাদমাধ্যমকে জানান।

মানিক বলেন, সরু গলি আর মানুষের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল তাজুল।

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তিনি বলেন, “এখানে একটি মেস ছিল। এই মেসে গোডাউনের কর্মচারীরা থাকত। এই মেস থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা।”

ওই মেসে গ্যাসের লাইন যেমন ছিল, আবার গ্যাসের সিলিন্ডারও পাওয়া গেছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল তাজুল বলেন, এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানা যাবে।

গত ৪ এপ্রিল রাজধানীর অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজার আগুনে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়। এর এক কিলোমিটারের মধ্যে নবাবপুর এলাকা।

সেচ যন্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের যান্ত্রিক ও বৈদ্যুতিক সরঞ্জামের পাইকারি বাজার হচ্ছে নবাবপুর রোড।

সম্প্রতি ঘনঘন আগুনের ঘটনা ঘটছে। এর পেছনে কোনো নাশকতা আছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখা উচিত বলে মনে করেন ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম।

নাগরিক প্রতিবেদক

১৪ এপ্রিল, ২০২৩,  11:53 AM