শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

#
news image

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনার পর স্থানীয় লোকজন বাসচালক জাগির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রায়খালী এলাকার আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বোয়ালখালী উপজেলার মীরপাড়ার মো. সেলিম, মিরসরাই এলাকার অঞ্জনা আকতার, পটিয়ার মো. জালাল ও বাবুল দে। অপর একজনের পরিচয় মেলেনি। আহত অবস্থায় অজ্ঞাত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

জানা গেছে, পটিয়ামুখী দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ চার যাত্রীর মৃত্যু হয়। হাসপাতাল নেওয়ার পর চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘নেত্রকোনা থেকে বোয়ালখালীর একটি দরবারে যাত্রী নিয়ে এসেছিল বাসটি। ফেরার পথে অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।’

জেলা সংবাদদাতা

১৩ এপ্রিল, ২০২৩,  4:38 PM