শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাংবাদিকদের সহায়তা চাইলেন এমপি মহিব

#
news image

জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান বলেছেন, 'সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমেই আমরা সমাজের বিভিন্ন অসংগতির তথ্য জানতে পারি। এবং  তা দূর করার চেষ্টা করি।'১২ এপ্রিল বুধবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি এ সব কথা বলেন। 

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব আরও বলেন, 'বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে সহায়তা করুন।' এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ জাহাঙ্গীর হোসেন,কলাপাড়া থানা অফিসার্স ইনচার্জ মো.জসিম, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী আলী প্রমূখ।

ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন নাচনাপাড়া চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।

এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী)

১৩ এপ্রিল, ২০২৩,  11:07 AM