শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মানুষের ভালবাসায় সিক্ত হয়ে-  বিদায় নিলেন ইউএনও মারুফ

#
news image

সকল স্তরের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। সোমবার উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে উপজেলা পরিষদের আবাসিক এলাকা হতে পায়ে হেঁটে পৌর শহরের বাইপাস মোড়ে এসে গাড়িতে উঠে চলে যান নতুন কর্মস্থলে।
 
 মঙ্গলবার তিনি বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছরের মধ্যে এই কোন ইউএনও উপজেলায় আড়াই বছর সময়কাল ব্যাপী অবস্থান করেন। সে কারণে মানুষের ভালবাসা তাকে সিক্ত করেছে। সহকারি কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান  উপজেলা নিবার্হী অফিসারের (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করছেন।
 
বিদায়কালে ইউএনও মোহাম্মদ আল মারুফ বলেন, মাঠ প্রশাসনে সুন্দরগঞ্জ উপজেলা তাঁর প্রথম কর্মস্থল। দীর্ঘ আড়াই বছরে তিনি উপজেলার সকল স্তরের মানুষের অনেক সহযোগিতা পেয়েছেন। বিশেষ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান , গণমাধ্যম কর্মীসহ সকল স্তরের মানুষের যে সহযোগিতা এবং ভালবাসা পেয়েছেন সেটি অমৃত্যু স্বরণ রাখবেন। তিনি তাঁর আড়াই বছর অবস্থান কালিন সময়ের বেশ কিছু কর্মকান্ডের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন একটি উপজেলা পরিচালনার ক্ষেত্রে সকলের পরামর্শ নিয়ে কাজ করার বিকল্প নেই।  
 
উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার জানান, ইউএনও মোহাম্মদ আল মারুফ একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। সে কারণে তার মধ্যে স্বাধীনতার চেতনা অনেকটা বেশি ছিল। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সকল স্তরের মানুষের সাথে কাজ করার মানসিকতা ছিল তার। 
   
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী বলেন, সুন্দরগঞ্জ কোন ইউএনও এতদিন স্থায়ী হতে পারেন নাই। তিনি সাংবিধানিক অবস্থান থেকে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক নেতাকর্মীর সাথে তার সর্ম্পক ভাল ছিল। তিনি একজন দায়িত্বশীল অফিসার ছিলেন।

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

১২ এপ্রিল, ২০২৩,  11:28 AM