শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার- ২

#
news image

স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণের উপর হামলার ঘটনায় গতকাল ১০ এপ্রিল সোমবার ভোরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কাঞ্চন ব্রিজ এলাকা থেকে দু’জন কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে কাঞ্চন চরপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আফজাল হোসেন (৩২) ও কাঞ্চন পৌরসভার খাঁপাড়া গ্রামের হিরন ফকিরের ছেলে সাজু ফকির (৩৫)। এদের মধ্যে আফজাল হোসেন এজাহারনামীয় আসামি। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশের এস আই হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

উল্লেখ্য গত ৪ এপ্রিল রাত দশটার দিকে কাঞ্চন বাজারের চায়ের দোকানে পানি পান করার গ্লাস ভেঙ্গে রিকশাচালক আফজাল হোসেন একাই সোহেলের উপর হামলা চালায়। হামলায় সোহেল কিরণের কান, গলা, পেট ও হাত-পায়ে রক্তাক্ত জখম হয়। 

মনজুর এলাহী, রূপগঞ্জ (নারায়ণগঞ্)

১০ এপ্রিল, ২০২৩,  7:30 PM