শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রাজস্থলীতে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

#
news image

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে পুনরায় টিসিবির পন্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

 গত শুক্রবার থেকে এই টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়ে এখনো চলমান রয়েছে। 

এদিকে রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে গাইন্দ্যা ইউনিয়নের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । এসময় তিনি উপকারভোগীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন। 

তিনি বলেন, স্বল্প আয়ের ১ কোটি মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ভর্তুকী মূল্যে তুলে দিতে দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রয়াস তারই ধারাবাহিকতায় আজ রাজস্থলীর ২ টি ইউনিয়নে টিসিবির পণ্য তুলে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও এই পণ্য বিতরণ করা হবে বলে তিনি জানান। 

রাজস্থলী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হেলাল বলেন, সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে এদিন উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ হাজার ১শত ৬৩ জন এবং ২নং গাইন্দ্যা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১ হাজার ২শত ৬৩ জনকে কার্ড প্রদান করা হয়। 

প্রতিটি টিসিবি কার্ডের জন্য কার্ডধারীকে ৪শত ২০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পিআইও আবু হেলাল, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, নুরুল আলম মেম্বার, ক্যাসাচিং মারমা মিলন, জয়নুল তালুকদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

০৯ এপ্রিল, ২০২৩,  4:13 PM