শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দুর্গাপুরে শ্বাশুড়ী ও স্বামীর লাঠিপেটায় জখম স্ত্রী

#
news image

দুর্গাপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামে সাথী খাতুন (২৫) নামের এক গৃহবধূকে লাঠিপেটা করে জখম করেছে তার শ্বাশুড়ী ও স্বামী। ৮ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। লাঠিপেটায় আহত ওই গৃহবধূকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন সাথী খাতুন বলেন,  তাদের বিয়ের বয়স বারো বছর। তাদের দুটি সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে নানা কারণে আমার স্বামী ও শ্বাশুড়ী মিলে আমাকে নির্যাতন অত্যাচার করে আসছে। পারিবারিক কোন ঝামেলা হলেই আমার স্বামী মনোয়ার তার মায়ের পক্ষ নিয়ে আমাকে অমানুষিক নির্যাতন করে। কথায় কথায় বাড়ি থেকে বের করে দেয়। ছেড়ে দিতে চায়।

 শনিবার দুপুরে বাড়িতে মুরগির ঘর সরানো নিয়ে শ্বাশুড়ী আমাকে মারধর করে। এ সময় আমার স্বামীও তার মায়ের পক্ষ নিয়ে তারা দুজন মিলে আমাকে বাঁশের লাঠি দিয়ে বেধড় মারপিট করে। এতে আমার হাত কোমর ও পিট জখম হয়েছে। এ বিষয়ে সাথীর স্বামী মনোয়ার হোসেন বলেন, মায়ের সাথে আমার বউয়ের দ্বন্দ্ব চলছিলো। তাদের থামাতে গিয়ে দু একটা চড় পাপ্পড় দিয়ে তাদের সরিয়ে দিয়েছি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম. শাহাবুদ্দিন, দুর্গাপুর (রাজশাহী)

০৯ এপ্রিল, ২০২৩,  12:08 PM