সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

#
news image

বৃহস্পতিবার ( ৬ এপ্রিল) সাতক্ষীরা জেলায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। পুলিশ সুপার সভাপতির বক্তব্যে অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা,মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা,স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নিয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার মার্চ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন।সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন-

১.শ্রেষ্ঠ চৌকস অফিসার হিসাবে (বিশেষ সম্মাননা)অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা মোঃসজীব খান। ২.শ্রেষ্ঠ চৌকস অফিসার (সার্কেল),সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মোঃসাজ্জাদ হোসেন। ৩.শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জঃ অফিসার ইনচার্জ,সাতক্ষীরা থানা,আবু জিহাদ ফকরুল আলম খান। ৪.শ্রেষ্ঠ চৌকস অফিসার (ডিবি), ওসি,জেলা গোয়েন্দা শাখা(ডিবি),বাবলুর রহমান খান। ৫.বিশেষ সম্মাননা অফিসার ইনচার্জ, অফিসার ইনচার্জ,দেবহাটা থানা, শেখ ওবায়দুল্লাহ।৬.শ্রেষ্ঠ চৌকস অফিসার(ট্রাফিক বিভাগ),সার্জেন্ট/এস.এম নাজমুল শিকদার,ট্রাফিক বিভাগ, সাতক্ষীরা।৭.শ্রেষ্ঠ চৌকস অফিসারঃক্যাটাগরি এসআই(নিঃ), এসআই (নিঃ),কালীগঞ্জ থানা, মোঃমোরশেদ আলী। ৮.শ্রেষ্ঠ চৌকস অফিসারঃক্যাটাগরি এএসআই(নিঃ),এএসআই (নিঃ),আশাশুনি থানা,মোজাফফর হোসেন।৯.শ্রেষ্ঠ চৌকস অফিসার(ডিএসবি),এএসআই (নিঃ),জেলা বিশেষ শাখা(ডিএসবি),মোঃআনোয়ার পারভেজ,সাতক্ষীরা।

সভায় পুলিশ সুপার কলারোয়া থানার নব-যোগদানকৃত অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর মোঃরফিকুল ইসলাম কে জেলা পুলিশ সাতক্ষীরার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, (কালীগঞ্জ সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার, (তালা সার্কেল)মোঃ সাজ্জাদ হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এম.জে সোহেল সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা)

০৬ এপ্রিল, ২০২৩,  9:29 PM