শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, আটক ৩

#
news image

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ফারুক মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় রোমান মিয়া (২০) নামের আরও একজন আহত হয়েছেন। ফারুক মিয়া কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বাসিন্দা। বৃহ¯পতিবার দুপুরে পৌর শহরের নবীনগর পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নবীনগর পয়েন্টে মাইজবাড়ি এলাকার ফজর আলীর ছেলে রোমান মিয়ার (২০) ইজিবাইকের সঙ্গে বনানীপাড়া এলাকার ঝুমন মিয়ার (২০) ইজিবাইকের ধাক্কা লাগে।

এ নিয়ে দুই চালকের মধ্যে বাগবিতন্ডা হয়। পরে ঝুমন মিয়া বনানীপাড়ায় ফোন দিলে কয়েকজন যুবক রামদা, চাকু ও লাঠি নিয়ে রোমানের ওপর হামলা চালায়। এসময় নবীনগর পয়েন্টে নিজ দোকানে থাকা ফারুক মিয়া তাদের ফিরাতে এলে তাকেও পিঠে ছুরিকাঘাত করা হয়। এ সময় তিনি ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত রোমান মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অরুণ চক্রবর্তী, সুনামগঞ্জ

০৬ এপ্রিল, ২০২৩,  7:50 PM