শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

লালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

#
news image

নাটোরের লাiলপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারি ও গৃহ গননায় ব্যবহৃত ট্যাব বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের হলরুমে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পৃষ্ঠপোষকতায় উপজেলার ৫৩ টি স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ৩১৮ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে এই ট্যাব তুলে দেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। তাই আমাদের শিক্ষার্থীদের স্মার্ট ভাবে গড়ে তুলতে হবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এই উপহার সঠিকভাবে ব্যবহার করতে হবে।

প্রধানমন্ত্রীর এই উপহার শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক ভূমিকা পালন করবে।কচুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মিথিলা আক্তার ও গৌরিপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সায়িম জুলফিকার বলেন, এই ট্যাব পেয়ে আমরা খুবই খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। এর মাধ্যমে আমরা অনলাইন ক্লাসসহ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারবো। এতে আমরা অনেক উপকৃত হবো।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ সূত্রধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা প্রমূখ।

ইউসুফ হুসাইন, লালপুর (নাটোর)

০৬ এপ্রিল, ২০২৩,  7:24 PM