শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মহেশপুরে নবাগত জেলা প্রশাকের মতবিনিময় সভা

#
news image

মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।

এসময় নবাগত জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম মহেশপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা,নির্বাচিত জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। 

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ নবাগত জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দিন হামীদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার,অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,কাঠগড়া কলেজের অধ্যক্ষ বলয় কুমার, প্রবীণ শিক্ষক এটিএম খাইরুল আনাম,মহেশপুর সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, চিলড্রেন গ্রেস স্কুলের অধ্যক্ষ সুকুমার রায়, পূজা উদযাপন কমিটির সেক্রেটারি প্রবীর কুমার, ভৈরবা দাখিল মাদ্রাসার সুপার নুর মোহাম্মদ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,উপজেলা দূর্ণীতি দমন কমিশনের সম্পাদক আবুল হোসেন লিটন,ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,বনিক সমিতির সভাপতি ফশিয়ার রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি।

নবাগত জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলামকে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি ধৈর্যের সাথে সকলের বক্তব্য শোনেন এবং মহেশপুর উপজেলার উন্নয়ন, দূর্ণীতি,অনিয়ম ও বাল্য বিবাহ রোধে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। 

হোসাইন আহম্মেদ, মহেশপুর (ঝিনাইদহ)

০৬ এপ্রিল, ২০২৩,  7:15 PM