দুস্থ নারী-শিশুদের সহায়তায় ৮২ লাখ টাকা অনুদান
নাগরিক প্রতিবেদক
০৬ এপ্রিল, ২০২৩, 11:15 AM

নারী-শিশুর দুরারোগ্য রোগ, বার্ধক্যজনিত চিকিৎসা ও শিক্ষা সহায়তা হিসেবে ৮২ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেওয়া হবে। বুধবার দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির ২৪তম সভায় এ অনুদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
চলমান অর্থবছরে পাওয়া আবেদন বিবেচনা করে এ অনুদান দেওয়া হবে। দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভাপতি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সহ-সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, ট্রাস্টির সদস্য অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
আরও উপস্থিত ছিলেন- বোর্ড অব ট্রাস্টির সদস্য বাংলাদেশ মহিলা সমিতির প্রতিনিধি সেলিনা খালেক, কন্যাশিশু অ্যাডোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি, অপরাজেয় বাংলার নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, হোসেন আরা সিদ্দিকি জুলি ও রওশন জাহান সাথী। সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও দুস্থ মানুষের উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে ১০ লাখ ৪০ হাজার নারীকে প্রতিমাসে ৩০ কেজি চাল এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির মাধ্যমে ১২ লাখ ৫৪ হাজার মাকে প্রতি মাসে ৮০০ টাকা ভাতা প্রদান করছে। এ ছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ অর্থবছরে পাওয়া ২ হাজার ৫৮৪ আবেদনের মধ্যে দুরারোগ্য রোগে আক্রান্ত ৫০ জনকে ১২ লাখ ৫০ হাজার টাকা, বার্ধক্যজনিত রোগের জন্য ৬০ জনকে ৯ লাখ টাকা, সাধারণ চিকিৎসায় ১৪০ জনকে ১৪ লাখ টাকা, শিক্ষার জন্য ৬৯ জনকে ৬ লাখ ৯০ হাজার টাকা, আর্থিক/অন্যান্য ৮০১ জনকে ৪০ লাখ ৫ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বমোট এক হাজার ১২০ জনকে ৮২ লাখ ৪৫ হাজার টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়।
অনুদান প্রাপ্তরা নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অনুদানের চেক গ্রহণ করবেন। সভায় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা দ্রুততম সময়ের মধ্যে অনুদান প্রাপ্তদের কাছে অনুদানের চেক প্রদানের নির্দেশ দেন।