সরিষাবাড়ীতে ৬০ কেজি করে চাল পেয়ে দরিদ্র মহিলাদের মুখে খুশির ঝিলিক
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী
০৬ এপ্রিল, ২০২৩, 11:12 AM

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ- ভিজিডি-এর নাম পরিবর্তন করে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) করা হয়েছে। এই কর্মসূচির উপকারভোগীদের মাঝে প্রথমবার চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে বিতরণ করা ৬০ কেজি চাল পেয়ে প্রতিটি মহিলার চোখে মুখে ছিলো তৃপ্তির হাসি, খুশির ঝিলিক।
বুধবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নে ৩৫৭ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, ২০২৩-২০২৪ চক্রের জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসের ৩৫৭ জন উপকারভোগীদের প্রতিজনকে ৩০ কেজি করে দুই মাসের ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন ধরনের ভাতাভোগীদের কাছ থেকে আমার কোনো মেম্বার অতিরিক্ত কোনো টাকা নিয়েছে এ ধরনের অভিযোগ পাইনি। আমি ঘোষণা দিয়েছি কোনো রূপ দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, সচিব মেহেদী হাসান, ইউপি সদস্য ফরহাদ হোসেন শিমুল, উপকারভোগীসহ অনেকে উপস্থিত ছিলেন।