শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কাশিয়ানী হাসপাতালে  ধর্ষণের নায়ক গ্রেফতার

#
news image

গোপালগঞ্জের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পরিত্যক্ত ভবনের বাথরুমে কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনায় প্রধান আসামী রমজানকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর উপজেলার আফরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রমজান কাশিয়ানী উপজেলা সদর বাসষ্ট্যান্ড এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

র‌্যাব-৬ খুলনা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ জানতে পারে নড়াইলের আফরা এলাকায় কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি রমজান আত্মগোপনে আছে। পরে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কিশোরীকে ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম বলেন, বুধবার কাশিয়ানী থানা পুলিশ আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ দুপুরে ওই কিশোরী কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পুরানো ভবনের চতুর্থ তলায় পরিত্যক্ত ওয়ার্ডে গিয়ে তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। এ সময় হঠাৎ করে আসামীরা সেখানে উপস্থিত হয়ে নানা ধরণের কথা বলে ভয়ভীতি দেখায়। এক পর্যায় ওই কিশোরীর বন্ধু ভয়ে সেখান থেকে চলে যায়। এ সুযোগে প্রধান আসামী রমজান বাকি আসামীদের সহযোগিতায় ওই কিশোরীকে পাশে অবস্থিত বাথরুমে জোরপূর্বক নিয়ে ধর্ষণ করে।

এ সময় ওই কিশোরী কান্নাকাটি করলে আসামীরা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন ওই কিশোরীর মা বাদী হয়ে কাশিয়ানী থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

উপজেলা সংবাদদাতা

০৬ এপ্রিল, ২০২৩,  11:11 AM