শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পুলিশের দায়িত্বশীল ভূমিকায় গাইবান্ধায় আন্তঃজেলা গরুচোর দলের ৪ সদস্য গ্রেপ্তার

#
news image

বাংলাদেশের বিভিন্ন জেলায় গরুচোর দলের  সংঘবদ্ধ চক্রের ৪  সদস্যকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা পুলিশ।

গাইবান্ধার আইন শৃংখলা উন্নয়ন ও অগ্রযাত্রায় পুলিশ সাহসিকতার ভূমিকা পালন করছেন। পুলিশের এমন দায়িত্বশীল ভূমিকা সবার কাছে প্রশংসা অর্জন করেছে। পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জিত হয়েছে। বিশেষ করে গরু চুরির সিন্ডিকেট জন জীবন অস্থির করে তুলেছে ৷

বুধবার  (৫ এপ্রিল ) সকাল ১১ টায় গাইবান্ধা সদর থানায় পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সদর থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার্থে এক গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামে এই অভিযান পরিচালনা করেন।এতে ৪ টি বিভিন্ন সাইজের গরু সহ ৪ জন গরুচোর দলের সদস্য গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার  মোঃ সাজ্জাদুল ইসলাম (২৩), রাজশাহী জেলার বিজয় ইসলাম পিচ্চি বাবু(১৯), রেজাউল শেখ(৪০), গাইবান্ধা সদর উপজেলার আব্দুল মজিদ(২৭)। 

গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন বলেন, সংঘবদ্ধ এই চক্র গরুগুলোকে অজ্ঞান করে ত্রিপল দিয়ে ঢেকে পণ্যবাহী ট্রাকের মতো সাজিয়ে গরুগুলো পাচার করেন। এছাড়া গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা মোকদ্দমা রয়েছে।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা

০৬ এপ্রিল, ২০২৩,  11:06 AM