শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

উজিরপুরে নিখোঁজের ৩দিন পরে ধানক্ষেত থেকে বৃদ্ধ'র লাশ উদ্ধার 

#
news image

বরিশাল জেলার উজিরপুরে নিখোঁজের ৩দিন পরে ইরি ব্লক ম্যানেজারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বরাকোঠা ২নং ওয়ার্ডের মৃত হরেন্দ্র নাথ হালদারের ছেলে ইরি ব্লক ম্যানেজার,চিরকুমার হেমন্ত লাল হালদার ৩ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন।

৫ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হরিমার্কেট সংলগ্ন বাড়ৈ বাড়ির পাকা রাস্তার দক্ষিণ পাশে সুভাষ হাওলাদারের চাষকৃত ধান ক্ষেত(হারাসিয়া ঘের থেকে বৃদ্ধ হেমন্ত এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। স্থানীয় সুত্রে জানা যায় সুভাষ হাওলাদার তার বাঙ্গি ও ধান ক্ষেত দেখতে যান।

এসময় তিনি ক্ষেতের মধ্যে মাছি উড়তে দেখে  একটু পরীক্ষা করে বুঝতে পারেন কোন মানুষের লাশ আছে। বিষয়টি থানা পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ সঙ্গীয় একদল চৌকস পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় হেমন্ত লাল হালদারের অর্থগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয়দের দাবী পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশের ফোর্স পাঠিয়ে ওই বৃদ্ধ'র অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হবে। পরিবারের সদস্যরা মামলা দায়ের করলে মামলা নেয়া হবে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা সংবাদদাতা

০৬ এপ্রিল, ২০২৩,  10:47 AM