শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মতলব উত্তরের দূর্গাপুর ইউপিতে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরন

#
news image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ৪ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি মোকাররম হোসেন খান ওপেল। এসময় ৫২৯ জন নিবন্ধিত কার্ডধারী জেলেদেরকে মার্চ ও এপ্রিল এই ২ মাসের একসাথে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। 

বিতরণকালে ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। আজকের জাটকা আগামী দিনের পরিপূর্ণ ইলিশ। এই ইলিশ আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। ইলিশ আমাদের চাঁদপুরের সম্পদ, তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, নিষিদ্ধ সময়ে যারা জেলেদেরকে জাটকা ও ইলিশ ধরার কাজে উৎসাহিত করে তারা দেশ ও জাতির জাতীয় শত্রু। তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।

চাল বিতরণকালে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আল-আমীন, ইউপি সচিব করিম আহম্মদ দিপু,,ইউপি সদস্য, ছিদ্দিকুর রহমান মিয়াজি, আবুল কালাম সরকার, সবুজ মিয়া, আলী হোসেন, মানিক প্রধান, মানিক মিয়াজী, নাছির মিয়া, জনি শিকদার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, জেলে প্রতিনিধিসহ’এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শহিদুল ইসলাম খোকন, চাঁদপুর

০৪ এপ্রিল, ২০২৩,  2:43 PM