শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নেত্রকোনায় ১ সপ্তাহে পুলিশের অভিযানে ১০৫ জন গ্রেপ্তার

#
news image

নেত্রকোনায় এক সপ্তাহে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, জুয়ারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব অভিযানে ৩৫০ কেজি ভারতীয় সুপা‌রি, ৪৩ বোতল ভারতীয় মদ, একটি চুরি যাওয়া হ্যান্ডট্র‌লি , একটি অ‌টো‌রিক্সা, ৭১ বোতল ফেনসিডিল, ১০ দশ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গত ২৫ মার্চ থেকে পহেলা এপ্রিল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ এ তথ্য জানান। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

যেকোনো ধরণের অপরাধ যেমন-চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজী, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, নারী নির্যাতন, সাইবার অপরাধসহ সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীর সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) লুৎফুর রহমান, ডিবি'র (পশ্চিম) ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান, নেত্রকোনা

০৩ এপ্রিল, ২০২৩,  7:38 PM