শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

#
news image

কয়েকদিন আগেই নায়ক শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন প্রযোজক। এবার চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন চলচ্চিত্র নির্মাতা হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)।

গতকাল শনিবার বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে এই অভিযোগ করেন তিনি। অভিযোগে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করেছেন এই নির্মাতা। হারুনুর রশীদের দাবি, তিনি তার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান থেকে রংপুর ক্যামিকেল লিঃ-এর বিজ্ঞাপন নির্মাণের জন্য চিত্রনায়ক রিয়াজকে শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে রংপুর ক্যামিকেলের কর্মকর্তাদের খেপিয়ে তোলেন এবং রিয়াজ নিজেই এই বিজ্ঞাপনের কাজ নেন। দুই পৃষ্ঠার লিখিত পত্রে হারুনুর রশীদ কাজল এই নায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন।

সেগুলোর মধ্যে অন্যতম হলো উল্লিখিত বিজ্ঞাপনে কাজী হায়াৎ ও ইলিয়াস কাঞ্চনকে নেয়ার কথা ছিলো। রিয়াজ তাদের বাদ দিয়ে কাজটি করছেন।

নাগরিক বিনোদন ডেস্ক

০২ এপ্রিল, ২০২৩,  10:43 AM