শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ছাতকে লায়েক হত্যার প্রতিবাদে মানব বন্ধন

#
news image

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের মন্ডলী ভোগ মহল্লার বাসিন্দা যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মন্ডলী ভোগ যুব ও সমাজ কল্যাণ সংস্থা,আমরা ৯৩ ব্যাচ,বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন, ছাতক পৌর ও উপজেলা যুবলীগের ব্যানারে সর্বস্তরের ছাতক বাসীর উদ্যোগে শনিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল,নিহত লায়েক মিয়ার সহোদর আজিজুল ইসলাম রুমন,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য কমিউনিটি নেতা জয়নাল আবেদীন হাতালুকদার,ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, শাহাবুদ্দিন সায়েল, পীর আব্দুল খালিক রাজা, আবুল হোসেন, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, আবুল হায়াত, ফুটবলার লাল মিয়া, আলীগ নেতা দেওয়ান আবুল কালাম, আরব আলী, এক্সক্যাডেট হোসেন আহমদ, নিজাম উদ্দিন প্রমূখ।এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী,ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক ও ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ চৌধুরী আলটিমেটাম দিয়ে বলেন ৭২ ঘন্টার ভিতরে খুনিদের আইনের আওতায় এনে সোর্পদ না করলে ছাতক বাসী কে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়া সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছত্রছায়ায় এ হত্যাকান্ড ঘটেছে তাকেও আইনের আওতায় আন্তে হবে। উল্লেখ্য গত মঙ্গলবার রাত ১০ টায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহরের সুরমা নদীর তীরে গনেশপুর খেয়াঘাটে লায়েক মিয়া খুন হন।

সাকির আমিন, ছাতক (সুনামগঞ্জ)

০১ এপ্রিল, ২০২৩,  7:19 PM