শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নেত্রকোনায় সীমান্তে বিজিবির ওপর হামলা, নিহত ১

#
news image

নেত্রকোনার দুর্গাপুরে বারোমারি সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। হামলাকালে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাতে সীমান্তের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে।

এ ঘটনায় একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে জায়েদুল ইসলাম (৩৮) গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে লক্ষ্মীপুর গ্রামে একটি বাড়িতে সুপারি পাচারের গোপন খবরে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় স্থানীয় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে একজনের মৃত্যু হয়।

নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, আমার ছেলে দিনমজুরের কাজ করে। ওই এলাকার সুপারি কারবারিরা তাকে সুপারির বস্তা মাথায় করে বর্ডারের কাছে নিতে বলে। তখন বিজিবির গুলিতে সে মারা যায়।

এ বিষয়ে ৩১ বিজিবির লে. কর্নেল মো. আরিফুর রহমান বলেন, রাতে বর্ডারে চোরাই মাল পাচার হওয়ার খবর পেয়ে বিজিবি জওয়ানরা সীমান্তে টহল জোরদার করে। তখন চোরাকারবারিরা জওয়ানদের ওপর হামলা চালালে এক জওয়ান গুরুতর আহত হয়। পরে আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি চালায় বিজিবি।

মেহেদী হাসান, নেত্রকোনা

০১ এপ্রিল, ২০২৩,  7:05 PM