শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

#
news image

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় ছত্রী নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার ১ এপ্রিল কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই মহাসড়কের ওপর পড়েছিল তার লাশ। নিহত হৃদয় ছত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কংকন ছত্রীর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া নামক এলাকায় মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত লাশ রাস্তার উপরে পড়েছিল। বিষয়টি দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধারের পর থানায় হস্তান্তর করে।

ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ বলেন, ঘটনাটি কিভাবে ঘটেছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের তথ্য পাওয়া গেছে। নিহত হৃদয় ছত্রী সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন। অফিসের কাজে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গিয়েছিলেন। সেখান থেকে কুলাউড়ায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

০১ এপ্রিল, ২০২৩,  2:50 PM