শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

থাইল্যান্ডে প্রথম প্রান্তিকে পর্যটক ৬১ লাখ ছাড়িয়েছে

#
news image

চলতি বছরের প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পর্যটক আগমন হয়েছে থাইল্যান্ডে। ২৭ মার্চ নাগাদ দেশটিতে পর্যটক এসেছে ৬১ লাখ ৫০ হাজার জন। গত বুধবার (২৯ মার্চ ) থাই সরকারের মুখপাত্র ট্রাইসারি তাইসারনাকুল এ তথ্য জানিয়েছেন। 

সরকার চলতি প্রান্তিকে ৬০ লাখ পর্যটক আগমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ট্রাইসারি বলেন, ‘‌বেশি পর্যটকের আগমনের কারণে কিছু হোটেল ও রেস্টুরেন্টকে দ্বিগুণ মূল্য নিতে দেখা গিয়েছিল। পরে সরকার আতিথেয়তা খাতসংশ্লিষ্টদের ন্যায্যমূল্য নেয়ার আহ্বান জানায়।’

থাইল্যান্ডের পর্যটন কাউন্সিলের সভাপতি চামনান শ্রীসাওয়াত বলেছেন, এ বছর কমপক্ষে তিন কোটি পর্যটক আগমনের প্রত্যাশা করা হয়েছে। সরকারও অনুমান করছে, বছরজুড়ে আড়াই কোটি থেকে তিন কোটি পর্যটক প্রবেশ করবে।

থাইল্যান্ডের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো পর্যটন। কভিড-১৯ মহামারী-পূববর্তী এ খাত দেশটির জিডিপিতে ১২ শতাংশ অবদান রাখত। কভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে পর্যটন খাত পুনর্জ্জীবিত হয়ে উঠেছে।

নাগরিক অনলাইন ডেস্ক

০১ এপ্রিল, ২০২৩,  12:25 PM