শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মৃত্যুর এক বছর পর জীবিত হলেন আবুল কাশেম

#
news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৃত্যুর এক বছর পর জীবিত হলেন বৃদ্ধ আবুল কাশেম! ভোটার তালিকায় মৃত্যু দেখানোর এক বছর পর জীবিত হয়েছেন তিনি।

জানা গেছে,আবুল কাশেম উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দী গ্রামের মৃত কোরপ আলী প্রামাণিকের ছেলে। বর্তমানে তার বয়স ৭৩ বছর। ২০২২ সালের প্রথম দিকে ভোটার তালিকা হালনাগাদ করার সময় আবুল কাশেমকে মৃত দেখানো হয়। কিন্তু বিষয়টি জানতেন না আবুল কাশেম। ভুক্তভোগি বয়স্ক ভাতার কার্ডের আবেদন করতে ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রে গিয়ে জানতে পারেন তিনি মৃত। এরপর তিনি উল্লাপাড়া নির্বাচন কমিশনের অফিসে এক বছর ধরে ঘুরেছেন মৃত দেখানো জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য।

আবুল কাশেম অভিযোগ করে জানান, গত একবছর আগে তার ভোটার আইডি কার্ড অজ্ঞাত কারণে বাতিল হওয়ায় তিনি তার প্রয়োজনীয় সাংসারিক বা সামাজিক কোন কাজ করতে পারেননি। পূর্বের কার্ড দিয়ে কাজ করতে গেলে সর্বত্রই তাকে বলা হয় কার্ডটি তার বাতিল হয়ে গেছে বা অনলাইনে এর কোন তথ্য পাওয়া যায় না। বয়স্ক ভাতার একটি কার্ড করার জন্য অনেক চেষ্টা করেও ভোটার আইডি কার্ড কার্যকর না থাকায় তা সম্ভব হয়নি। ফলে তাকে পোহাতে হয়েছে অনেক ভোগান্তি। এতদিনে তিনি জানতে পারেন ভোটার তালিকা থেকে তার নামটি মৃত হিসাবে বাদ দেওয়া হয়েছে।

তিনি জানান,পরে উপজেলা নির্বাচন অফিসে বিষয়টি জানিয়ে একটি আবেদন করেন তিনি। অবশেষে মঙ্গলবার (২৮ মার্চ) নির্বাচন অফিস থেকে তাকে জীবিত দেখিয়ে ভোটার তালিকায় পুনর্বহাল করে নতুন ভোটার আইডি কার্ড প্রদান করা হয় বলে উল্লেখ করেন ভুক্তভোগী আবুল কাশেম।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদ রানা বৃদ্ধ আবুল কাশেমকে হালনাগাদ ভোটার তালিকায় মৃত দেখানোর বিষয়টির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করে জানান,যারা ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব পালন করেছেন মূলত তাদের ভুলেই এই ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে তাকে আগে জানানো হয়নি। তবে আবুল কাশেমের আবেদনের প্রেক্ষিতে দ্রুত তার ভোটার তালিকা সংশোধন করে তাকে নতুন আইডি কার্ড করে দেওয়া হয়েছে।

মোঃ সৌরভ হোসাইন (সবুজ), সিরাজগঞ্জ

৩১ মার্চ, ২০২৩,  2:59 PM