শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মধুপুর হাসপাতালে শুরু হয়েছে বৈকালিক চেম্বার

#
news image

সরকার চিকিৎসা সেবায় নতুন দিগন্তের যাত্রা শুরু করেছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নির্ধারিত সময়ের পরেও বৈকালিক চিকিৎসা সেবা দিতে সারাদেশে ২০টি সরকারি হাসপাতালে শুরু হলো বৈকালিক চেম্বার। সরকারি হাসপাতালে বিকেল ২টা ৩০মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈকালিক চেম্বারে স্বাস্থ্য সেবা নেওয়ার নতুন যাত্রা শুরু হলো। সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চালু হলো এ বৈকালিক চেম্বার। ৩০ মার্চ বৃহস্পতিবার বেলা আড়াই টায় ভার্চুয়ালি এ বৈকালিক চেম্বারের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

টাঙ্গাইলের মধুপুরে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাইদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমূখ। এসময় চিকিৎসক, নার্স, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনের পর ডা. অতসী চন্দ প্রথম সেবা প্রদান করে ১০০ শয্যা বিশিষ্ট্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকার নির্ধারিত ফি দিয়ে চিকিৎসা সেবা নিতে পারবে জনগণ।
১০০ শয্যা বিশিষ্ট্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিকল্পন কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, সারাদেশে ২০টি সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার চালু করেছে সরকার। এর মধ্যে টাঙ্গাইলের ১০০ শয্যা বিশিষ্ট্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রয়েছে।

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল)

৩১ মার্চ, ২০২৩,  10:55 AM