শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুরে হত্যা মামলার জামিন পেয়ে কিশোরীকে ধর্ষণ; পুনরায় র‌্যাবের হাতে গ্রেপ্তার

#
news image

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় হত্যা মামলায় জামিনে বের হয়ে কিশোরী ধর্ষণ মামলায় লাদেন শেখ (২০) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব-৮। লাদেন শেখ উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামের আলী আফজালের ছেলে।

(৩০ মার্চ) বৃহস্পতিবার ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তত্য নিশ্চিত করেছেন। 

গত (২৯ মার্চ) বুধবার রাত সাড়ে ১২ টার দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা থেকে তাকে আটক করা হয়। সে পেশায় একজন রাজমিস্ত্রি।

ফরিদপুর-৮ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে. এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। আটকের পর তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ৩০ জানুযারী পারিবারিক বিরোধের জের ধরে লাদেন শেখ, ইব্রাহীম শেখসহ আরও কয়েকজন একই এলাকার সৌদি প্রবাসী শেখ সাদির ছেলে ও দশম শ্রেণির শিক্ষার্থী শাহেদ শেখকে দিন দুপুরে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে।

পরে এই ঘটনায় একইদিন রাতেই নিহত শাহেদ শেখের ফুফা লিটন খান বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ওই রাতেই লাদেন শেখ ও ইব্রাহিম শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। ইব্রাহীম শেখ বর্তমানে জেল হাজতে থাকলেও গতবছরের সেপ্টেম্বরে আদালত থেকে জামিন নিয়ে বের হয় লাদেন শেখ।

পরবর্তীতে গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার স্বপ্ননগর আবাসন এলাকার একটি বাড়িতে অভিযুক্ত লাদেন শেখ রাজমিস্ত্রীর নির্মাণ শ্রমিকের কাজে যায়। এই সুযোগে ওই বাড়ির ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাড়ির পাশে একটি নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘটনার একদিন পর ওই কিশোরীর মা বাদী হয়ে লাদেন শেখকে অভিযুক্ত করে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ঘটনার পর থেকে লাদেন শেখ পলাতক ছিলেন। এরপরে ফরিদপুর র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে তাকে আটক করা হয়।

নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর

৩০ মার্চ, ২০২৩,  9:26 PM