শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় দু'জনের মৃত্যু

#
news image

জয়পুরহাটের রেলপথের পৃথক দুটি স্থানে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার তেঘর রেলক্রসিং এলাকায় দুর্গা রানী কুন্ডু নামে একজন মহিলা ও সকাল সাড়ে ৮টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের খদ্দা গ্রামের খিরার পুকুর এলাকায় অজ্ঞাত একজনের মৃত্যুহয়।

নিহত দুর্গা রানী কুন্ডু হলেন জয়পুরহাট পৌরশহরের চিত্রাপাড়া এলাকার মৃত শিবু কুন্ডুর স্ত্রী।

নিহত দুর্গা রানী কুন্ডুর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে তেঘর রেলগেট এলাকায় রেললাইন ধারে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা চিলাহাটি থেকে ছেড়ে রাজশাহী অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে তিনি রেললাইনে কাঁটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের বাড়ির পাশেই হওয়ায় ঘটনাটি ঘটায় পর পরই পুলিশ খবর পাওয়ার আগেই স্বজনরা মরদেহটি বাড়ি নিয়ে যান।

অপরদিকে, পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের খদ্দা গ্রামের খিরার পুকুর এলাকার রেললাইন পার হতে গেলে একই ট্রেন চিলাহাটি থেকে ছেড়ে রাজশাহী অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে অজ্ঞাত যুবক (৪৫) নিহত হন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একই জেলার দুইটি পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যুর খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছ। অপরজনের লাশ পরিবার আগেই নিয়ে চলে গেছে। অজ্ঞাত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আহসান হাবীব আরমান, জয়পুরহাট

৩০ মার্চ, ২০২৩,  7:26 PM