মেহেরপুরে ছেলের আত্মহত্যা সইতে না পেরে মায়ের আত্মহত্যা
উপজেলা সংবাদদাতা
৩০ মার্চ, ২০২৩, 4:17 PM

মেহেরপুরের মুজিবনগরে ছেলের আত্মহত্যা সইতে না পেরে মা বছিরন খাতুন আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর আম গাছের ডালে গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে বছিরন খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বছিরন খাতুন উপজেলার ভবরপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী রমজান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান,বছিরন খাতুনের ছোট ছেলে রাসেল (১৮) বাড়ির কাজ-কর্ম নিয়ে অভিমানে গত কয়েকদিন আগে নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যা করে। বিষপানের বিষয়টি প্রতিবেশীরা বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর হাসপাতালে নেয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে সেখানেও তার অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে গত চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মেহেরপুর শহরে পৌঁছানোর পরেই মৃত্যু হয় তার। রাসেলের দাফনের পরেই তার মা বছিরন খাতুন বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন রাতে তাকে বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য জনৈক ইউনুস আলীর আমগাছের ডাল থেকে বছিরনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান,মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বছিরন গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।