শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রাণীনগরের আবাদপুকুর হাট ইজারাদারকে জরিমানা

#
news image

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর পৌনে ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। আদালত সুত্র জানায়,চলতি রমাজনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে এবং বাজার মনিটরিং করতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর হাটে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় গরু-ছাগলের হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হাট ইজারাদারের অংশিদার হেলাল উদ্দীন হেলু মন্ডলকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারে বেশি দামে ফল বিক্রির দায়ে ফলের দোকান মালিক নয়ন হোসেনকে ২০০ টাকা অর্থদন্ড করা হয়।

অভিযানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন,রমযান মাসকে সামনে রেখে কেউ যেন সিন্ডিকেট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করতে না পারে এবং বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।

মোঃ ছাইফুল ইসলাম শাহীন, রাণীনগর (নওগাঁ)

৩০ মার্চ, ২০২৩,  2:25 PM