শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পশ্চিম সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে প্রাণ ফিরে পেল এক জেলে

#
news image

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জে বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেন এক জেলে। ছোট ভাই লিয়াকত হোসেনের

বীরত্বে বাঘের মুখ থেকে প্রাণ ফিরে পেল সাতীরার শ্যামনগর উপজেলার ছোট

ভেটখালী গ্রামের মৃত জব্বার আলী গাজীর ছেলে আব্দুল ওয়াজেদ গাজী (৪৫)।

বুধবার (২৯ মার্চ) সকালের দিকে আহত ওয়াজেদ গাজীকে নিয়ে লোকালয়ে ফিরেছেন

ভাই লিয়াকত হোসেন। মঙ্গলবার সকালের দিকে সুন্দরবন সাতীরা রেঞ্জের

কাছিকাটার দাড়গাঙে কাঁকড়া আহরণের সময় বাঘের আক্রমণের শিকার হন আব্দুল ওয়াজেদ।

আব্দুল ওয়াজেদের ছোট ভাই লিয়াকত হোসেন জানান, সুন্দরবন সাতীরা রেঞ্জের

কাছিকাটার দাড়গাঙে কাকড়া শিকার করছিলেন। এ অবস্থায় হঠাৎ করে একটি বাঘ তার

ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় নৌকায় থাকা গরানের লাঠি নিয়ে তিনি

উচ্চস্বরে শব্দ করেন এবং একই সাথে বাঘের চোখে চোখ রেখে মোকাবেলার চেষ্টা

করেন। এক পর্যায়ে বাঘটি তার ভাইকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে তিনি তার ভাইকে

উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন।

তিনি জানান, তার ভাইয়ের পিঠ, ঘাড় ও মাথার সামান্য অংশ আক্রান্ত হয়েছে।

বর্তমানে আহত ব্যক্তি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

সুন্দরবন সাতীরা রেঞ্জের সহকারী বন সংরক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী

বলেন সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় একজন জেলে বাঘের আক্রমণের শিকার

হয়েছে। তবে তার নামে পাশ পারমিট ছিল না।

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা)

২৯ মার্চ, ২০২৩,  10:02 PM