শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুরে হত্যা-অস্ত্রসহ একাধিক মামলার আসামি ফেন্সি মাসুদ গ্রেফতার

#
news image

ফরিদপুর র‍্যাব-৮ কতৃক কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী ফেন্সি মাসুদ ওরফে (গুলি মাসুদ) (৩৫) নামে হত্যা-অস্ত্রসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। 

গতকাল (২৭ মার্চ) সোমবার সকালে রাজবাড়ী জেলার সদরের দয়ালনগর এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বসত বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মোঃ মাসুদ রানা ওরফে (গুলি মাসুদ) রাজবাড়ী দয়ালনগর এলাকার আজগর আলী মন্ডলের ছেলে।

আজ দুপুর ২ টার দিকে (ফরিদপুর ক্যাম্প) র‍্যাব-৮ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

র‍্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করা হয়। তার নামে মাদক, অস্ত্র এবং হত্যাসহ ৪ টি মামলা রয়েছে। 

সংবাদ সম্মেলনে র‍্যাব-৮ (ফরিদপুর ক্যাম্প) এর লেফটেন্ট কমান্ডার কে এম শাইখ আকতার সাংবাদিকদের জানান, ফেন্সি মাসুদ ওরফে গুলি মাসুদ একজন কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী। তিনি একজন পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ী। এছাড়াও চাঞ্চল্যকর কাউসার হত্যা মামলার প্রধান আসামী এই গুলি মাসুদ। সে স্বাভাবিক আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং জনমনে তাকে নিয়ে আতঙ্ক বিরাজ করছিল।

তার উপর র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল। এরই ভিত্তিতে র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্প জানতে পেয়ে রাজবাড়ী জেলার সদর থানাধীন দয়ালনগর তার নিজ বসত বাড়ীতে অস্ত্র সহকারে অবস্থান করছিল। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এবং সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হক এর নেতৃত্বে আজ সকালে রাজবাড়ী জেলার সদর থানাধীন দয়ালনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গুলি মাসুদ কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অবৈধ ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড এ্যামোনেশন ও চাকুসহ ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর

২৮ মার্চ, ২০২৩,  2:21 PM