শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

চা নিলাম শুরু ১৭ এপ্রিল

#
news image

২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলাম শুরু হবে আগামী ১৭ এপ্রিল চট্টগ্রামে। দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে প্রথম নিলাম হবে ২৬ এপ্রিল।

২০২৩-২৪ নিলাম বর্ষে চট্টগ্রামে ৪৬টি এবং শ্রীমঙ্গলে ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ১১টায় চা বোর্ড সভাকক্ষে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘টি সেলস কো-অর্ডিনেশন কমিটি’র সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভায় চা বোর্ডের চেয়ারম্যান বলেন, চা বোর্ড কর্তৃক গৃহীত নানা উদ্যোগ বাস্তবায়ন এবং চা শিল্পের অংশীজনদের আন্তরিক প্রচেষ্টার ফলে গত নিলাম বর্ষে দেশে চা উৎপাদন ও নিলাম কার্যক্রম স্বাভাবিক ছিল।

২০২৩-২৪ নিলাম বর্ষেও নিলাম কার্যক্রম ও চায়ের বাজার স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।

সভায় বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপ-পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবির চৌধুরী, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক (বাণিজ্য) মোহাম্মদ আব্দুল্লাহ আল বোরহান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসানসহ টিটিএবি, বিসিএস এবং টিপিটিএবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নাগরিক প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৩,  11:05 AM