শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দোয়ারাবাজারে ভারতীয় ৬০ বোতল মদসহ আটক ২

#
news image

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৬০বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাটুরপাড় গ্রামের আব্দুল বশির ছেলে বিল্লাল হোসেন(২৮) ও নেতরছই গ্রামের আব্দুর রহমানের ছেলে ইয়াছিন(২৭)।

পুলিশ জানায়, শনিবার (২৫ শে মার্চ) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে ও এএসআই নোমান মিয়ার এবং সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের লাল মিয়ার বাড়ীর পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর মাদক কারবারি বিল্লাল ও ইয়াছিনকে ভারতীয় (এসি ব্লক) ৩৭৫ মি.লি.২০ বোতল ও (ম্যাজিক মোমেন্টস) ১৮০ মি.লি. ৪০ বোতলসহ তাদের আটক করে এবং আবু বাক্কার (৩৫) নামে অপর আসামি ঘটনাস্থল থেকে দৌড়াইয়া পালাইয়া যায়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় ৪০হাজার টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আটকৃত আসামিদেরকে আজ রবিবার সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হবে। মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ জুয়েল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

২৭ মার্চ, ২০২৩,  10:21 AM