শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

উজিরপুরে প্রথম স্ত্রীর উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন 

#
news image

বরিশাল জেলার উজিরপুরে যৌতুকের দাবিতে  প্রথম স্ত্রীকে মারধর ও ঘরে তালাবদ্ধ করে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ২৪ মার্চ অভিযোগের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এ.এস.আই আল আমিন ঘটনাস্থলে পরিদর্শন করেন।

অভিযোগ ও নির্যাতিতা সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মৃত ভাসাই হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৫৫) এর সাথে ২৮ বছর পূর্বে মোড়াকাঠি গ্রামের আবুল হাসেম সরদারের মেয়ে মোসাঃ রাশিদা বেগম (৫০) এর সামাজিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ৩টি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। ইতিপূর্বে  তাদের সংসার ভালই চলছিল। তবে কালাম হাওলাদার জীবিকা নির্বাহের জন্য ব্রুনাই যান। এরপর ৬ বছর পূর্বে নাজমা বেগম (৪৬) নামে এক নারীকে  বিবাহ করেন।

এরপর বাংলাদেশে ফিরে এসে কালাম হাওলাদার ও তার ২য় স্ত্রী নাজমা বেগম মিলে ১৫ মার্চ সকাল ১০টায় প্রথম স্ত্রী রাশিদা বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এবং কালাম হাওলাদার  ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এতে অস্বীকৃতি জানালে রাশিদা বেগমকে ঘরে তালাবদ্ধ করে রাখে বলে অভিযোগ করেন ভুক্তভোগী রাশিদা বেগম। অভিযুক্ত কালাম হাওলাদার বিষয়টি এড়িয়ে যান। এ ব্যপারে ভুক্তভোগী রাশিদা বেগম জানান আমাকে আমার স্বামী কালাম হাওলাদার ও তার ২য় স্ত্রী নাজমা বেগম মিলে আমার উপর অমানুষিক নির্যাতন চালায় এবং আমাকে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দেয়। আমি বর্তমানে তিন মেয়েকে মানবেতর জীবনযাপন করছি।

উজিরপুর মডেল থানায় ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি ও স্বামীর অধিকার ফিরে পেতে নির্যাতিতা রাশিদা বেগম পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

মোঃ মাহফুজুর রহমান, উজিরপুর

২৫ মার্চ, ২০২৩,  7:31 PM