শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শ্রীমঙ্গলে ৩ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১ 

#
news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ শুক্কুর মিয়া(২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল ২৪ মার্চ ভোর ০৩.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন বীরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে শুক্কুর মিয়াকে গ্রেফতার করা হয়। 

থানা সুত্রে জানা যায়, গত ২০ মার্চ শ্রীমঙ্গল থানাধীন বিরাইমপুর(কলেজরোড) এলাকার জনৈক তানভীর আহমেদের ভাড়া বাসার গ্যারেজের ভেতর থেকে একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি, রেজিঃ নং-ঢাকা মেট্রো হ-৫২-২২৪৭, ইঞ্জিন নং- HA10ERH9J1252, চেসিস নং- PS1HAR145HJL01270 মোটরসাইকেলটি অজ্ঞাত লোকেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিকের অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়।  মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম শ্রীমঙ্গল থানার একটি টিম নিয়ে মোটরসাইকেল চোর চক্রের সন্ধানে কাজ শুরু করে। 

গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীগঞ্জ থানার বীরগাঁও এলাকায় আসামির বাড়ি থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত শুক্কুর মিয়াকে(২৭) গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদে এবং তার দেখানো মতে তার বসতবাড়ির একটি টিনশেড ঘরে তল্লাশি করে মামলার চোরাই লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।  এছাড়াও ঘটনাস্থল থেকে একটি কালো রঙের ডিসকোভার ১৫০ সিসি এবং একটি লাল রঙের ডায়াং রানার মোটরসাইকেল জব্দ করা হয়। 

শুক্কুর মিয়া আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর মিয়া তার সহযোগীদের নিয়ে শ্রীমঙ্গল থানার মোটরসাইকেল চুরির সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। 

গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

উপজেলা সংবাদদাতা

২৫ মার্চ, ২০২৩,  7:23 PM