শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কাশিয়ানীতে ট্রেনের চাকায় কাটা পড়ল স্কুলছাত্রী

#
news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে ধাক্কায় মুন্নি খানম (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় দিকে উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্নী খানম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের পান্নু শেখের মেয়ে। সে মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর খায়েরহাট-বেলতলা এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনের পাশে ওইস্কুল ছাত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ গ্রহণ করে হাসপাতালে প্রেরণ করবে।’

এম এ জামান, কাশিয়ানী (গোপালগঞ্)

২৫ মার্চ, ২০২৩,  2:31 PM