শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জমির সীমানা সংক্রান্ত বিরোধ নান্দাইলে ভাগ্নের হাতে মামু খুন!

#
news image

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর জাহাঙ্গীরপুর গ্রামের দীঘলা পাড়ায় মাজিম উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি ভাগ্নেদের হাতে খুন হয়েছে।  

শুক্রবার বিকেলে ৩টার দিকে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের এ ঘটনা ঘটে। তবে গুরুতর আহত মাজিম উদ্দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। বর্তমানে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন। পরিস্থিতি খুবই থমথমে বিরাজমান। 

স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত মাজিম উদ্দিন উত্তর জাহাঙ্গীরপুর দীঘলা পাড়া গ্রামের মৃত ঈসমাইলের পুত্র। একই গ্রামের বংশীয় মৃত নাজিম উদ্দিন ওরফে ঢুলির বাপের পুত্র আব্দুল কাদির, আব্দুর রাশিদ ও আল-আমীন গংদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে তারই জের হিসাবে সীমানা নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাগ্নে আবদুল কাদির, রাশিদ ও আল-আমীন গংরা মাজিম উদ্দিন (৭০)কে কাঠের ছেলি দিয়ে মাথা আঘাত করে। এতে মাজিম গুরুতর আহত হলে তাকে দ্রুত মমেক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তার মৃত্যু ঘটে।   

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন বলেন, বিষয়টি খুবই দু:খজনক। এরা কোন সমাজ-নামাজ মানে না। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

উপজেলা সংবাদদাতা

২৫ মার্চ, ২০২৩,  12:42 PM