শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

মধুপুর প্রেসক্লাব পাঠাগারকে সমৃদ্ধ করতে মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের ৫ শতাধিক বই হস্তান্তর

#
news image

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাব গ্রন্থাগার কে সমৃদ্ধ করতে   ৫ শতাধিক বই হস্তান্তর করলো এক যুগ বয়সী অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ’। ২৪ মার্চ শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বই হস্তান্তর হয়।

মধুপুরবাসী ফেসবুক গ্রুপ আয়োজিত বই হস্তান্তর অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি এবং গবেষণা ও উচ্চ শিক্ষা বিষয়ক কো অর্ডিনেটর ড. আবু হাদী নুর আলী খান। বিশেষ অতিথি ছিলেন  সুপ্রিম কোর্টের  বর্তমান আইনজীবী ড. উত্তম কুমার দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ  বজলুর রশীদ খান। অন্যান্যের মধ্যে  বক্তব্য করেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি  অধ্যাপক জয়নাল আবেদিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি অধ্যাপক আবদুল আজিজ, আবদুল লতিফ, এস এম শহীদ  প্রমুখ।

আয়োজক সংগঠনের মর্ডারেটর খন্দকার ইসতিয়াক আহমেদ সজীব মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য ও বিগত ১২ বছরের সাংগঠনিক কর্মকান্ড, মানবিক ইভেন্টের চিত্র তুলে ধরেন। এতে আর্থিক মূল্যমানে প্রায় ২৫ লক্ষ টাকার মানবিক কাজ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য,  মধুপুর প্রেসক্লবের গ্রন্থাগার ও মধুপুরের সাংবাদিকদের সমৃদ্ধ করতে  ভাষার মাস ফেব্রুয়ারিতে ভার্চুয়াল সংগঠন মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ বিশেষ ইভেন্ট ঘোষণা করে। সংগঠনের নির্বাহী প্রধান জাপান প্রবাসী হারুন অর রশীদের নেতৃত্বে দেশ ও বিদেশে অবস্থান করা সচেতন নাগরিকদের কাছ থেকে গণমাধ্যম সংশ্লিষ্ট বিশেষ প্রকাশনাসহ গুরুত্বপূর্ণ বই মাস ব্যাপি সংগ্রহ করা হয়। ৫শ ৮৪ টি বই সংগ্রহ শেষে স্বাধীনতার মাসে এগুলো তারা হস্তান্তর করে।

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল)

২৫ মার্চ, ২০২৩,  11:22 AM