শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শ্রীমঙ্গলে প্রাণ কোম্পানীর কভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী যুবক নিহত

#
news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণ কোম্পানীর কভার্ড ভ্যানে (ঢাকা মেট্টো-উ -১২-০৯৪৫) ধাক্কায় বাইসাইকেল আরোহী সুমন রায় নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ২৪ মার্চ শ্রীমঙ্গলে হবিগঞ্জ রোডস্থ র‌্যাব-৯ ক্যাম্প সংলগ্ন বাস ষ্ট্যান্ড এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সন্ধানী আবাসিক এলাকার রাধাচরন রায় এর পুত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বাইসাইকেল আরোহী সমুন রায়কে পিছন থেকে কভার্ড ভ্যানটি স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

ঘটনার পর প্রাণ কোম্পানীর কভার্ড ভ্যান চালক ঘটনাস্থলে গাড়ীটি রেখে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে এবং দুর্ঘটনা কবলিত কভার্ড ভ্যান টি থানায় নিয়ে আসে।

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

২৫ মার্চ, ২০২৩,  10:46 AM