শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কলাপাড়ার বানাতি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল, সম্পাদক সুমন

#
news image

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বানাতি বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ৩টি পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন।

নির্বাচনে সভাপতি পদে মো. রুবেল হাওলাদার কলা মার্কা নিয়ে ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে কবুতর মার্কার প্রার্থী মো. সুমন ফকির ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়। এছাড়া সহ-সভাপতি পদে গোলাপ ফুল মার্কার প্রার্থী মো. হালিম-উজ-জামান ২৪৫ ভোট ও সূর্যমুখী মার্কার প্রার্থী মো. জিয়াউর রহমান ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ীরা হলেন,যুগ্ন সাধারন সম্পাদক সজিব ফরাজি,সাংগঠনিক সম্পাদক গেন্দু মেলকার,সহ-সাংগঠনিক সম্পাদক মো. হানিফ,দপ্তর সম্পাদক মো. পারভেজ মিয়া,প্রচার সম্পাদক মো. রিয়াজ সরদার, আইন বিষয়ক সম্পাদক মো.মজিবর তালুকদার। নির্বাচন কমিশনার মো. কাওছার এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন সূত্র জানা যায়, প্রথমবারের মতো উপজেলার লালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বানাতি বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অত্যান্ত উৎসবমুখর পরিবেশে স্থানীয় ইউনিয়ন পরিষদ হল রুমে ভোট গ্রহন করা হয়। এ নির্বাচনে মোট ৩২০টি ভোটের মধ্যে ৩০৯টি ভোট দিয়েছন ব্যাবসায়ীরা।

এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী)

২৪ মার্চ, ২০২৩,  4:32 AM