শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কাশিয়ানীতে শিশুকে হাত বেঁধে নির্যাতনের অভিযোগ

#
news image

ডাব চুরির অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানীতে ইয়ামিন শেখ নামে ১০ বছরের এক শিশুকে দু’হাত পিছনে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

হাত বাঁধা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মধ্যে নিন্দার বয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজারে এ ঘটনা ঘটলে ফেইসবুকে।প এটি প্রকাশ পায়।ওঠে নিন্দার ঝড়।

ইয়ামিন পাথরঘাটা গ্রামের তোতা শেখের ছেলে। সে ধানকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

নির্যাতনের শিকার শিশুর মা পক্ষাগ্রস্থ রোগী সেলিনা বেগম জানান, ইয়ামিন সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। দুপুরে টিফিনের সময় ইয়ামিনকে শ্যামবাজার গ্রামের হেমায়েত শেখের ছোট ভাই ইউসুফ শেখ ধানকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গেঞ্জির কলার ধরে টেনে হেঁচড়ে ভ্যানে তুলে তার বাড়িতে নিয়ে যায়।

সেখানে ডাব চুরির অভিযোগ তুলে হেমায়েত শেখ ইয়ামিনের দু’হাত রশি দিয়ে বেঁধে মারধর করে। পরে তাকে বাজারে এনে খুঁটির সঙ্গে দু’হাত বেঁধে রাখে। একপর্যায়ে হেমায়েত শেখ লোকের মাধ্যমে ইয়ামিনের বাবার কাছে খবর পাঠায় তার ছেলেকে বাজারে বেঁধে রাখা হয়েছে। ছাড়িয়ে না আনলে থানায় পাঠিয়ে দেয়া হবে বলে হূমকি দেন।

 এবিষয়ে ইয়াসমিনের পিতা তার ছেলের নির্যাতনের সঠিক বিচার দাবি করেন তিনি।

রাতইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ডাব চুরির অভিযোগ হাত বেঁধে রাখার কথা স্বীকার করে বলেন, ‘শিশু ইয়ামিনকে হেমায়েত শেখের জিম্মা থেকে আমি উদ্ধার তার পরিবারের কাছে হস্তান্তর করে দিয়ে আসি।’

এ বিষয়ে হেমায়েত শেখ বলেন, ‘আমার গাছের দুটি ডাব চুরি করায় আমার ভাই ইউসুফ শেখ ওকে ধরে বাড়িতে নিয়ে এসেছিল। আমি ওর অভিভাবকের কাছে বুঝে দেওয়ার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য মাছ বাজারে এনে দড়ি দিয়ে হাত বেঁধে রেখেছিলাম।পরে রবিউল মেম্বার এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে।’

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম বলেন, এ ধরণের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা সংবাদদাতা

২৪ মার্চ, ২০২৩,  4:22 AM