শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

#
news image

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষাসহ সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দরা। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

নারায়ে তাকবির-আল্লাহ আকবার স্লোগান দিয়ে মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সরকারী কলেজ মাঠে এসে শেষ হয়।

মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলাম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছাখাওয়াত হোসেন, যুব আন্দোলন দিনাজপুর দক্ষিন শাখার সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তুহিন, যুব আন্দোলন ফুলবাড়ী শাখার সভাপতি মুফতি আব্দুল মালেক সহ শতাধিক কর্মী এবং সমর্থক।

উপজেলা সংবাদদাতা

২৪ মার্চ, ২০২৩,  4:11 AM