শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নেত্রকোনায় মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

#
news image

দুষ্ঠু চক্রের চাঁদাদাবি, চাঁদা না পেয়ে মিথ্যা অভিযোগে নানভাবে হয়রানি থেকে প্ররিত্রাণ পেতে অবশেষে সংবাদ সম্মেলন করেছেন এক পরিবারের তিন জন।

বৃহস্পতিবার বেলা ১১টায় নেত্রকোনা শহরের নাগড়া এলাকার একটি কমিউনিটি সেন্টোরে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে হয়রানির শিকার ভুক্তভোগী পৌরশহরের নিউটাউনের বাসিন্দা মো. মাহাবুবুল ইসলাম পরশ, তার স্ত্রী শিক্ষিকা মুছলিহা আক্তার ও মুছলিহার ভাই নন্দীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান লিখিত বক্তব্যে তাদের হয়রানির বক্তব্য তুলে ধরেন।

হয়রানির শিকার ওই তিনজন জানান, আমাদের পরিবারের ৯ জন সদস্য শিক্ষকতা পেশায় আছে। এছাড়াও কৃষি জমির আবাদ, পোল্ট্রি , গবাদি পশু ও মৎস্য খামার রয়েছে। সঠিকভাবে এসব ব্যবসা পরিচালনা করে আমাদের আর্থিক উন্নয়ন দেখে এলাকার একটি দুষ্টচক্র আমাদের পেছনে লেগেছে। তারা নানাভাবে আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইছে। অবৈধ টাকার মালিক বলে আমাদের নামে প্রশাসন ও দুদকসহ নানা জায়গায় অভিযোগ দিয়েছে স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান হিমেল, মো. সাজ্জাত, সাহেদসহ একটি চক্র। কিন্তু সবকিছু বৈধ থাকায় এতে কোন ফল হয়নি। নানা সময় চাঁদা চেয়ে হুমকি দিয়েছে। আমরা চাঁদা দেইনি।ক্ষিপ্ত হয়ে ওই চক্রটি এখন গুজব করে সংবাদ সম্মেলন করে নানা মিডিয়ায় সংবাদ প্রচার করাচ্ছে। এতে আমাদের সম্মান নষ্ট হচ্ছে।

নন্দীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ ভুক্তভোগী মাসুদুর রহমান বলেন, আমাদের আয় কর দিচ্ছি নিয়মতি। প্রশাসনের কাছে আবেদন করেছি আপনারা আমাদের সম্পদ ও আয়ের উৎস যাচাই করে দেখুন। অবৈধ আয়ের কোন উৎস পেলে আপনারা ব্যবস্থা নিন। সেইসাথে আমরা অপরাধ না করে থাকলে ওই দুষ্ট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি তিনি অনুরোধ জানান।

এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সাতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশত প্রতিনিধি উপস্থিত ছিলেন

মেহেদী হাসান, নেত্রকোনা

২৩ মার্চ, ২০২৩,  6:17 PM