ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

#
news image

দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২২-২০২৩ অর্থ বছরের খরিফ-১/২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ ধান ও পাট চাষে প্রণোদনা স্বরুপ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩মার্চ) সকাল ১১টায় উপ‌জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতর‌ণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. শিবলী খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান এনামুল হক, মানিক রতন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, উপজেলার মোট ১হাজার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে জন প্রতি ৫কেজি বীজ ধান, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ সহ ২৫০জন কৃষকের মাঝে জন প্রতি ১কেজি করে পাট বীজ বিনামুল্যে বিতরণ করা হবে।

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর)

২৩ মার্চ, ২০২৩,  5:48 PM